Header Ads

Header ADS

পুঁটি মাছ ও বাঙালিকে নিয়ে মজাদার জোকস

 পুঁটি মাছ ও বাঙালিকে নিয়ে মজাদার জোকস 

 অনেক বছর আগে বাঙালীর যখন সুদিন ছিল, সেই সময় একদিন সন্ধ্যায় একজন মধ্যবিত্ত বাঙালী রায়বাবু হাওড়া থেকে দিল্লী গামী একটা ট্রেনে চাপলেন| তার সঙ্গে উঠলেন একজন অবাঙালী ভদ্রলোক মিঃসিং|তিনিও দিল্লী যাচ্ছেন| ট্রেন ছাড়ার কিছু পরে,রাত্রে শুয়ে পড়ার আগে দুজনে যে যার খাবার নিয়ে বসলেন|  মিঃসিং তার থালায় সাজালেন খাঁটি ঘীয়ে ভাজা পরোটা আর কষা মাংস| রায়বাবু বের করলেন ডাল ভাত আর পুঁটি মাছ ভাজা| মিঃসিং এর খাবারের গন্ধে রায়বাবুর জিভে জল এসে গেল| দুজনে মুখমুখি বসে খাওয়া শুরু করতে যাবেন -মিঃ সিং বলে বসলেন- দাদা একঠো বাত পুঁছু,আপ লোগ কাম করতা,হাম লোগ ভী কাম করতা |মগর আপ লোগ জিতনা উপর পৌঁছতা উওহ হাম লোগোঁসে কিঁউ নেহী হোতা? রায়বাবু গম্ভীর স্বরে বললেন - কারণ তুম লোগোঁকা বুদ্ধি কম হ্যায় ইসিলিয়ে| মিঃসিং অবাক হয়ে জানতে চাইলেন- বুদ্ধি কেয়া হোতা অউর কাঁহা মিলতা? রায়বাবু পুঁটি মাছ দেখিয়ে বললেন হিঁয়া| এই মছলী খানেসে বুদ্ধি হোতা| মিঃসিং ভাবে গদগদ হয়ে বললেন, - দাদা আপকা ইয়ে বুদ্ধি বালা খানা হামকো দিজিয়ে অউর হামারা খানা আপ লিজিয়ে| প্রস্তাবটা শুনে রায়বাবুর আনন্দ হলেও বললেন - নেহী নেহী হামারা বুদ্ধি কম হো যায়গা| - আরে দাদা আপ তো বাচপন সে ইয়ে বুদ্ধি ,খাতা হ্যায়, একদিন নেহী খানেসে কুছ নেহী হোগা | রায়বাবু নিমরাজি ভাব দেখিয়ে খাবার বদলা বদলি করে প্রেমসে পরোটা মাংস সাঁটালেন|আর ,সিংজী বিরস বদনে পুঁটি মাছ চিবলেন| পরের দিন সিং জীর মনে হলো কাল রাতে বাঙালী বাবুটা তাকে খুব ঠকান ঠকিয়েছে| সে একটা দী্র্ঘশ্বাস ফেলে রললে - দাদা ইয়ে কাম আপ আচ্ছা নেহী কিয়া| হামারা কিমতি বালা খানা লেকর,ক্যা বুদ্ধি শুদ্ধি বোলকে হামকো পুঁটি মাছ খিলায়া| রায়বাবু বললেন - ইয়ে বুদ্ধি কাল তুমহারা কাঁহা থা, ঔর আজ কাঁহাসে আয়া? 😀😜😀

No comments

Powered by Blogger.