সাতার প্রতিযোগিতা ৩য়
একটা গেমসে অ্যাথলেটিকস, সাঁতার, শ্যুটিং, ফুটবলের প্রতি বাড়তি আকর্ষণ থাকে। নবম বাংলাদেশ গেমসের এই খেলাগুলো এখন শেষের পথে। অ্যাথলেটিকস আগের দিন শেষ হয়ে গেছে। আকর্ষণীয় ডিসিপ্লিন সাঁতারে রেকর্ডের দিন গেছে কাল। মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিংপুলে গতকাল তৃতীয় দিনে আরো চারটি জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নৌবাহিনীর কাজল মিয়া শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। কাজল মিয়া ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন এবং সেনাবাহিনীর জুয়েল আহমেদের ২০১৯ সালে গড়া রেকর্ড ভাঙেন তিনি। একই ইভেন্টে জুয়েল আহমেদ নিজের পুরোনো রেকর্ড টাইমিং টপকে গেলেও তিনি ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে রৌপ্য জিতেছেন কুষ্টিয়ার আমলা থেকে উঠে আসা এই সাঁতারু।।
No comments